1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নাশকতার পরিকল্পনার সময় যুবলীগ নেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৫৩৮ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান, চিলমারী, কুড়িগ্রাম:

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে কুড়িগ্রামের চিলমারীতে মো. রাজু মিয়া নামে ইউনিয়ন যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে চিলমারী থানা পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জোড়গাছ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম।

গ্রেফতার রাজু মিয়া (৫৯) রমনা মডেল ইউনিয়ন যুবলীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং ইউপি সদস্য। তিনি জোড়গাছ নতুন বাজার মন্ডল পাড়া এলাকার বাসিন্দা।

ওসি আশরাফুল ইসলাম জানান, গ্রেফতার রাজুকে মঙ্গলবার (১৮ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে। এর আগের রাতে শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে তিনি স্থানীয়ভাবে নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!