1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে কুড়িগ্রামে দ্বিতীয় দিনের মতো শিক্ষা ক্যাডার শিক্ষকদের কর্মবিরতি

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৩৬২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

সারাদেশের মতো কুড়িগ্রামেও দ্বিতীয় দিনের মতো চলছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার শিক্ষকদের ‘নো প্রমোশন নো ওয়ার্ক’ কর্মসূচি। কর্মসূচির কারণে জেলার সরকারি কলেজগুলোর পাঠদান কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকায় শিক্ষার্থীরা কলেজে এলেও ক্লাস না পেয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছেন।

পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ ও উলিপুর সরকারি কলেজ—এই তিনটি ইউনিটে শিক্ষা ক্যাডার পরিষদের ব্যানার টাঙিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন ৩২তম থেকে ৩৭তম ব্যাচের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকরা। তাদের দাবি, যোগ্য সব প্রভাষককে সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিতে হবে দ্রুততম সময়ে।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন কুড়িগ্রাম সরকারি কলেজের ৩৫তম বিসিএসের বাংলা বিভাগের প্রভাষক মো. জাহাঙ্গীর আলম, মো. মমিনুল হক, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের প্রভাষক চন্দন কুমার সরকার, মোস্তাফিজার রহমান প্রমুখ।

বক্তারা জানান, সারাদেশে ৩২তম ব্যাচ থেকে পরবর্তী ছয়টি ব্যাচ পর্যন্ত প্রায় আড়াই হাজার প্রভাষক দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। প্রশাসনিক জটিলতা, ফাইল-পত্রের বিলম্ব এবং গেজেট প্রকাশ না হওয়ায় তাদের ন্যায্য পদোন্নতি ঝুলে আছে। এতে তারা হতাশা ও অনিশ্চয়তায় ভুগছেন।

শিক্ষকরা বলেন, “যতক্ষণ পর্যন্ত সহকারী অধ্যাপক পদে প্রাপ্য পদোন্নতির আদেশ জারি না হবে, ততক্ষণ শ্রেণিকক্ষে পাঠদান চালানো সম্ভব নয়।”

তারা সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

কর্মসূচির কারণে সরকারি কলেজগুলোর একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা বলছেন, পরীক্ষা ও ক্লাস সূচি অনিশ্চিত হয়ে পড়ায় তারা উদ্বিগ্ন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!