কুড়িগ্রাম প্রতিনিধি:
“দক্ষ জনশক্তি—দেশ গঠনের মূল ভিত্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস-২০২৫ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে পায়রা উড়িয়ে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম।
এছাড়াও বক্তব্য দেন আইডিইবি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি প্রকৌশলী রায়হান মিক্রা, যুগ্ম সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের মোট উন্নয়ন কর্মকাণ্ডের প্রায় ৮৫ শতাংশেই সরাসরি জড়িত ডিপ্লোমা প্রকৌশলীরা। তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও নিরলস পরিশ্রমেই দেশের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ের প্রকল্পগুলো বাস্তব রূপ পায়। তাই এই মানবসম্পদকে আরও প্রশিক্ষিত, সুসংগঠিত ও প্রযুক্তিনির্ভর করতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।
আলোচনা শেষে জেলায় কর্মরত বিভিন্ন প্রকৌশল অধিদপ্তর ও বিভাগের ডিপ্লোমা প্রকৌশলী এবং বিভিন্ন পলিটেকনিক ও টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক ও জনপথ (সওজ) অফিসে গিয়ে শেষ হয়।
Leave a Reply