1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় যুবরা হতে পারে সবচেয়ে বড় শক্তি

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা উন্নয়ন, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধসহ সামাজিক সচেতনতায় যুবদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

প্রশিক্ষণে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ।
কোর্স সমন্বয়কারী ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন।

এ সময় বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, আব্দুস সবুর, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, উপজেলা যুব প্ল্যাটফর্ম সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, শান্তিপূর্ণ সমাজ গঠনে যুবকদের ইতিবাচক অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ নিয়ন্ত্রণ, গুজব প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও উন্নয়নমূলক কাজে তারুণ্যের শক্তি সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন। বলেন, প্রযুক্তিনির্ভর যুগে যুবদের সঠিক দিকনির্দেশনা সমাজকে উন্নতির পথে এগিয়ে নিতে পারে। দেশের অগ্রযাত্রায় যুবসমাজ সবচেয়ে বড় সম্পদ তাদের ইতিবাচক অংশগ্রহণই ভবিষ্যৎ বাংলাদেশকে আরও শক্তিশালী করবে।

প্রশিক্ষণ অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠন, বাল্যবিয়ে প্রতিরোধ, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!