1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

রৌমারীতে খেলার মাঠ দখল করে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৩৬০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

কুড়িগ্রামের রৌমারীতে খেলার মাঠ দখল করে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। রোববার (১৬ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থীর অভিভাবক এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত মানববন্ধনে তারা দাবি জানান—বিদ্যালয়ের শতবর্ষী খেলার মাঠ দখল করে আশ্রয়ন প্রকল্পের ভবন নির্মাণের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় অভিভাবক সাইফুল ইসলাম, শফিক ইসলাম, মাইদুল ইসলাম, মনির হোসেনসহ আরও অনেকে।

অভিভাবক সাইফুল ইসলাম বলেন,

“এই বিদ্যালয় ও মাঠটির বয়স একশ বছরের বেশি। আশ্রয়ন প্রকল্পের ভবন এখানে হলে শিক্ষার্থীরা চিরতরে খেলাধুলার সুযোগ হারাবে। খেলাধুলা বাচ্চাদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য অপরিহার্য। তাই মাঠ রক্ষায় সরকার দ্রুত ব্যবস্থা নিক।”

অভিভাবক শফিকুল ইসলাম বলেন,

“বিদ্যালয়ের মাঠ শুধু শিক্ষার্থীদের নয়—এলাকার মানুষের প্রাণের দাবি। এখানে ভবন নির্মাণ হলে এলাকার ক্রীড়া, সংস্কৃতি সবকিছু ধ্বংস হবে। পাশাপাশি মাদক বাড়ার আশঙ্কা রয়েছে।”

শিক্ষার্থী মনির হোসেন বলেন,

“আমাদের একমাত্র খেলার মাঠ। এই মাঠ কেড়ে নিলে আমরা খেলাধুলা করতে পারব না। মাঠটা আগের মতোই রাখতে হবে, ভবন অন্য জায়গায় হোক।”

মানববন্ধনে উপস্থিতরা স্লোগান দেন—

  • “মাঠ দখল চলবে না”
  • “আমাদের মাঠ ফেরত চাই”
  • “খেলাধুলা আমাদের অধিকার”

বক্তারা আরও বলেন, সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে এলাকাবাসী আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!