1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

কুড়িগ্রাম-১ আসনে ডা. ইউনুছ আলীর মনোনয়ন দাবিতে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৫০৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

কুড়িগ্রাম-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ডা. মো. ইউনুছ আলীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে নাগেশ্বরী উপজেলা চত্বর এলাকায় সাধারণ মানুষের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন—নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজির হোসেন মাস্টার,নাগেশ্বরী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরকার,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আশরাফুল ইসলাম আপেল,
সহ আরও অনেকে।

বক্তারা বলেন, ডা. ইউনুছ আলী দীর্ঘদিন ধরে দলের আদর্শ ও জনসেবামুখী রাজনীতির সঙ্গে যুক্ত। স্থানীয় জনগণের সার্বিক সমর্থন তার পাশে রয়েছে। তাই তাকে কুড়িগ্রাম-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তারা জোর আহ্বান জানান।

তারা আশা প্রকাশ করেন, দলের নীতিনির্ধারকরা জনগণের দাবি বিবেচনায় নেবেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!