1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী

কুড়িগ্রামে ‘নো প্রমোশন নো ওয়ার্ক’ স্লোগানে সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষকদের অবস্থান কর্মসূচি

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য সকল প্রভাষকের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে কুড়িগ্রামে ‘নো প্রমোশন নো ওয়ার্ক’ স্লোগানে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।

রবিবার (১৬ নভেম্বর) সকাল থেকে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ—কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ ও উলিপুর সরকারি কলেজ ইউনিটের ব্যানারে শিক্ষকরা অবস্থান নেন। “নো প্রমোশন নো ওয়ার্ক” লেখা ব্যানার টাঙিয়ে তারা কর্মবিরতিও পালন করেন।

শিক্ষকরা জানান, সারাদেশে ৩২তম থেকে ৩৭তম বিসিএস ব্যাচের প্রায় আড়াই হাজার প্রভাষক দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। প্রশাসনিক জটিলতা ও ফাইল প্রক্রিয়ায় বিলম্বের কারণে পদোন্নতির গেজেট ঝুলে আছে। দীর্ঘদিন ধরে প্রাপ্য পদোন্নতি না পাওয়ায় প্রভাষকদের মধ্যে গভীর হতাশা সৃষ্টি হয়েছে বলে তারা অভিযোগ করেন।

তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে ন্যায্য পদোন্নতির গেজেট প্রকাশ না হলে কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন কুড়িগ্রাম সরকারি কলেজের ৩৫তম বিসিএস-এর বাংলা বিভাগের প্রভাষক মো. জাহাঙ্গীর আলম, প্রভাষক মো. মমিনুল হক, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের প্রভাষক চন্দন কুমার সরকার, প্রভাষক মোস্তাফিজার রহমান প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!