1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

কুড়িগ্রামে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে আরও ১২ জন গ্রেফতার তিন দিনে গ্রেফতার ৫১ আওয়ামী লীগ কর্মী–নেতা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

কুড়িগ্রাম জেলা পুলিশ নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ কর্তৃক লকডাউনে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে গত ২৪ ঘন্টায় আরও ১২জনকে গ্রেফতার করেছে। এ নিয়ে গত ৩ দিনে কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সরকারের সময়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা ও সাধারন মানুষের উপর নির্যাতনের অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৫১ জন আওয়ামীলীগকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—নাগেশ্বরীর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য মোঃ লিটন মিয়া, কুড়িগ্রাম সদর কাঁঠালবাড়ী ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির মোহাম্মদ (৫৫), রৌমারী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ সুজন (৩৯), রৌমারী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন (২৭), উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য রেজাউল করিম (৪২), কুড়িগ্রাম সদর ভাঙ্গামোড় ৫ নং ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নুর ইসলাম ওরফে মাইনাস (৫২), ফুলবাড়ী উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আশরাফুল হক মন্ডল (৩৮), ফুলবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সুমন পোদ্দার (37), রাজারহাট ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোপাল চন্দ্র বসুনিয়া (৬০), ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়ন যুবলীগের সভাপতি জহির উদ্দিন (৪০), নাগেশ্বরী মুজিব সেনা ঐক্য লীগের সভাপতি আশরাফুল আলম (৪২) এবং রায়গঞ্জ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল মিয়া (৪৫)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার, উলিপুর সার্কেল জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, তথাকথিত লকডাউনকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় নাশকতা সৃষ্টি ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগে গত ৩ দিনে বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বমোট ৫১ জন অপরাধীকে বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান নিয়মিত চলমান থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!