1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

কুড়িগ্রামে কলার পাতায় দাওয়াত পত্র দিয়ে নবান্ন উৎসবের আমন্ত্রণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৩৮৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

আসছে আগামী ১লা অগ্রহায়ণ ১৪৩২ বাংলা (১৬ নভেম্বর) রবিবার থেকে শুরু হবে গ্রামীণ সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। ‘নবান্ন’ শব্দের অর্থ ‘নতুন অন্ন’। নতুন আমন ধান কাটার পর সে চাল দিয়ে প্রথম অন্ন প্রস্তুত করে যে উৎসব উদযাপন করা হয়—এটি মূলত ফসল কাটার আনন্দঘন আয়োজন।

কুড়িগ্রামের ধরলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ উৎসব উদযাপনের লক্ষ্যে কর্মসূচি হাতে নিয়েছে “রাস্ট্র সংস্কার কৃষক আন্দোলন” কুড়িগ্রাম জেলা শাখা।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানকে কলার পাতায় লেখা একটি বিশেষ নিমন্ত্রণপত্র দেন সংগঠনটির জেলা আহ্বায়ক মোঃ মন্তাজ আলী ও সদস্য সচিব মোঃ রেজাউল করিম।

কলার পাতায় নিমন্ত্রণপত্র দেওয়ার অনন্য উদ্যোগ সম্পর্কে সদস্য সচিব মোঃ রেজাউল করিম বলেন,

“নবান্ন উৎসবে কলার পাতার একটি বিশেষ ঐতিহ্য রয়েছে। নতুন ধানের ভাত, পায়েস, পিঠা-পুলি—এসব খাবার সাধারণত কলার পাতায় পরিবেশন করা হয়। তাই কলার পাতা নবান্ন উৎসবের আনন্দ ও সংস্কৃতির অংশ। আমরা সেই ঐতিহ্যকে তুলে ধরতেই কলার পাতায় দাওয়াত পত্র তৈরি করেছি। সকল অতিথিকেই আমরা এমন নিমন্ত্রণপত্র দিচ্ছি। আশা করি বাঙালির ঐতিহ্যবাহী উৎসবগুলোতে কলার পাতার দাওয়াতপত্র প্রচলন আরও বাড়বে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!