1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

কুড়িগ্রাম সীমান্তে নাশকতা, পাচার ও জালনোট রোধে বিজিবির কঠোর নজরদারি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

কুড়িগ্রাম সীমান্তে নাশকতা, পাচার ও জালনোট অনুপ্রবেশ রোধে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। এ সময়ে বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি, জিরা, কসমেটিকস সামগ্রী, মোবাইল ফোন ও গবাদি পশুসহ প্রায় ১১ লাখ ৩২ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি জানায়, অবৈধ পণ্য অনুপ্রবেশ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাজুড়ে কঠোর নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। সম্প্রতি সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে জালনোট পাচারের সম্ভাবনা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে বিজিবি সীমান্তে অতিরিক্ত টহল, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে।

এছাড়াও প্রতিটি বিওপি’র টহল দল নিয়মিত সীমান্ত পরিচালনা করছে, যাতে কোনো অপরাধচক্র সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে জালনোট বাংলাদেশে প্রবেশ করাতে না পারে। একই সঙ্গে স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধি ও তথ্য সংগ্রহ কার্যক্রমও চালানো হচ্ছে। সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তি বা যানবাহনে গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় দায়িত্ব পালন করছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, দেশের সীমান্ত রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ আমরা। সেই সঙ্গে জালনোটসহ যে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ দমনে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!