কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ১৫ হাজার টাকার ওষুধ জব্দ করা হয়েছে। এ সময় একটি ফার্মেসির মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
সোমবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটসংলগ্ন মেসার্স নিউ ব্রাদার্স ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল কুমার হালদার।
ইউএনও উজ্জল কুমার হালদার বলেন, “রৌমারী উপজেলার বিভিন্ন ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ, অবৈধ ও রেফ্রিজারেটরবিহীন ওষুধ বিক্রির অভিযোগ পাওয়া যায়। সেই সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম জেলা ঔষধ প্রশাসনের যৌথ অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়।”
তিনি আরও জানান, অভিযানের সময় মেসার্স নিউ ব্রাদার্স ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এসব ওষুধ জব্দ করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী ধ্বংস করা হবে।
Leave a Reply