মোজাম্মেল হক সরকার, রৌমারী প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে দিকনির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমানের নিজ বাসভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন যাদুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সরবেশ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক সাজ্জাদুল হক সুজন,
উপজেলা মহিলা দলের সভাপতি সানজিদা খাতুন শিল্পী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যাদুরচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান। আলোচনা সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply