1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রাম সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রাম সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে কলেজের বটতলায় আয়োজিত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন। উচ্চ মাধ্যমিক কমিটির আহ্বায়ক চিন্ময় রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আতাউল হক খান চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান খান, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুর রহমান সরকার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. আবু নূর মো. আনিসুজ্জামান এবং কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার।

এ ছাড়া কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মিলন সরকার, নবীন শিক্ষার্থী কে. এম. নাজমুস সাকিব শাহী, বিএনসিসি, রোভার স্কাউট, গ্রীণ ভিলেজ ও বাঁধনসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হচ্ছে এখন থেকে। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও সততার মাধ্যমে শিক্ষার্থীদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানের শেষে কবিতা পাঠ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠান শেষ হয়। সারাদিনজুড়ে কলেজ ক্যাম্পাসে ছিল উৎসবের আমেজ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!