1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভুরুঙ্গামারীতে মাদক কারবারি সন্দেহে ৫ নারী ও পুরুষ আটক

  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক কারবারি সন্দেহে ৫ নারী ও পুরুষকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) আটককৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের সোনাতলী গ্রামের জরিনা খাতুন (২৮), জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ভীমপুর গ্রামের আনসার আলীর ছেলে রবিউল ইসলাম (২৬), দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্য বাসুদেবপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে গোলেজান(৪৫) ও ফুলবাড়ী থানার গুচ্ছগ্রামের শওকত আলীর মেয়ে রুমি আক্তার (৩০), রংপুর জেলার বদরগঞ্জ থানার বাড়ুয়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শাপলা আক্তার(২৪)।

রবিবার রাতে সহকারী পুলিশ সুপার ভুরুঙ্গামারী সার্কেল মুনতাসির মামুন মুনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের সোনাতলী গ্রামের জরিনা খাতুনের বাড়ি থেকে তাদেক আটক করে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডব্যাগে নগদ ৪৮,৩০০/- টাকা, ০৪টি মোবাইল সেট, কস্টেপ ১৩টি, কাচি ১ টি, ১টি ডিস্কভার ১৩৫ সি সি মটর সাইকেল উদ্ধার করা হয়।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, মাদক কারবারি সন্দেহে তাদেক আটক করা হয়েছে। আটককৃতরা জয়পুরহাট ও দিনাজপুর জেলার বাসিন্দা। সোমবার বিধি মোতাবেক তাদেক কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!