কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী আংশিক) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন ডজনখানেক নেতা। তবে বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড চূড়ান্তভাবে আজিজুর রহমানকে মনোনীত করেছে।
দলীয় মনোনয়ন ঘোষণার পর থেকেই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে আনন্দ-উৎসবের আমেজ। ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা সদর পর্যন্ত নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে আজিজুর রহমানকে অভিনন্দন জানান।
মনোনয়ন পাওয়ার পর আজিজুর রহমান বলেন,
“দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা বড় একটি আস্থার প্রতীক। জনগণের দুঃখ–দুর্দশার সাথী হয়ে রৌমারী, রাজিবপুর ও চিলমারীর উন্নয়ন করে সকলের মুখে হাসি ফোটাতে চাই। আপনাদের সহযোগিতা ছাড়া সফল হওয়া সম্ভব নয়।”
তিনি দলীয় উচ্চপর্যায়ের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, জনগণের ভালোবাসা ও নেতাকর্মীদের ঐক্যই হবে আগামী নির্বাচনে বিজয়ের মূল শক্তি।
এ সময় তার বাড়িতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যাদুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা রুস্তম আলী মাস্টার।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক লাল মিয়া, ছবদের আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply