1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ

ভুরুঙ্গামারীতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ নিয়োগ

  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে যানজট নিরসনে ভুরুঙ্গামারীবাসীর দীর্ঘদিনের দাবি বহুল প্রতীক্ষিত ট্রাফিক পুলিশ নিয়োগ দেয়া হয়েছে।

এ মহতি উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার( এসপি) মাহফুজুর রহমান।

রবিবার (৯ নভেম্বর) তিনি ভুরুঙ্গামারী থানা এলাকায় যানজট নিরসনে দুইজন পুলিশ সদস্যকে বদলির আদেশ প্রদান করেন।

তাঁর নির্দেশে নিয়োগ প্রাপ্ত দু’জন পুলিশ সদস্য সার্বক্ষণিক ভুরুঙ্গামারীতে অবস্থান করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন সহ যানবাহন চলাচলে সহায়তা ও যানজট নিরসনে কাজ করবেন।

দীর্ঘদিন থেকে ভুরুঙ্গামারী জামতলা মোড়, বাজার রোড, কলেজ মোড়, বাসস্ট্যান্ড, হাসপাতাল রোড, সোনাহাট কলেজ মোড়ে এলাকায় নিয়মিত যানজটের কারণে সাধারণ মানুষ ভোগান্তি পোহাচ্ছিল।

স্থানীয়রা জানান, পুলিশ সুপারের এ পদক্ষেপ ভুরুঙ্গামারীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। আশা করি যানজট অনেকাংশে কমে যাবে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, এসপি মহোদয়ের নির্দেশে দু’জন পুলিশ সদস্যকে ট্রাফিক পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ভূরুঙ্গামারী থানা এলাকায় অবস্থান করে যানবাহন চলাচলে সহায়তা ও যানজট নিরসনে কাজ করবেন।

পুলিশ সুপারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভুরুঙ্গামারীবাসী। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে ভুরুঙ্গামারী একদিন যানজট মুক্ত হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!