1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

ভূরুঙ্গামারীতে মা-বাবা কে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

বৃদ্ধ মা-বাবা কে নির্যাতন করার অভিযোগে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছেলে মাসুদ রানা (৩২) ও কুদরত-ই-হৃদয়(২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের বসত বাড়ি থেকে তাদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাসুদ রানা (৩২) ও কুদরত-ই-হৃদয়(২২) উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের আব্দুল বারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই পরিবারের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল । এরই জেরে প্রায়ই তারা মা-বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত।

গত ২ নভেম্বর নাতনির সাথে কথা বলাকে কেন্দ্র করে মা মনোয়ারা বেগম ও বাবা আব্দুল বারীকে বেধরক মারপিট করে তাদের দুই ছেলে। এতে বাবা আব্দুল বারীর তিনটি দাঁত ভেঙে যায় এবং উভয়ের শরীরের বিভিন্ন অংশে ফোলা জখম হয়।

পরে গত শনিবার মা মনোয়ার বেগম (৫০) বাদী হয়ে তার দুই ছেলে মাসুদ রানা ও কুদরত-ই-হৃদয় এবং পুত্রবধূ সিমু আক্তারকে আসামি করে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদেক গ্রেফতার করে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন, মা-বাবা কে মারপিটের মামলায় গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাদেক কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!