1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির ৬৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বের সমন্বয় কমিটি বিলুপ্ত করে নতুন ৬৪ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে মুকুল মিয়া এবং সদস্য সচিব হিসেবে মাসুম মিয়াকে ছয় মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

এনসিপি’র কেন্দ্রীয় ভেরিফাইড ফেসবুক পেজে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে, যা অনুমোদন করেন কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে মাহমুদুল হাসান জুয়েল, ১নং যুগ্ম আহ্বায়ক পদে রাশেদুজ্জামান তাওহীদসহ ১০ জন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে মাওলানা দিনার মিনহাজ, যুগ্ম সদস্য সচিব পদে শাহজাহান আলী সুমনসহ ৭ জন, সাংগঠনিক সম্পাদক পদে মোজাম্মেল হক বাবুসহ ৪ জন, এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে আহত জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম ও গোলাম রসুল রনি রয়েছেন।

এছাড়া কমিটির ৩৮ জন সাধারণ সদস্যের মধ্যে ৭ জন নারী সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে জেলা নারী শক্তির সক্রিয় নেত্রী নাসিরা খন্দকার নিসা যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত কমিটি সম্পর্কে জানতে চাইলে এনসিপি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ বলেন,

“নতুন কমিটিতে দায়িত্বশীলদের নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও পূর্বের কমিটির কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, আহ্বায়ক ও সদস্য সচিব পদে অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে আবেদন নেওয়া হয়। পরে রংপুর সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ে মৌখিক পরীক্ষা ও বায়োগ্রাফি যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হয়। এ সময় কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!