1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টেলিযোগাযোগ নীতি ২০২৫–এর খসড়ার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতি ২০২৫–এর অধীনে প্রণীত খসড়া গাইডলাইনে ইন্টারনেট সেবার মূল্যবৃদ্ধির আশঙ্কা এবং দেশীয় উদ্যোক্তা-বিনিয়োগকারীদের সুরক্ষাহীনতার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং কুড়িগ্রাম জেলা আইএসপি অপারেটরবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম অনলাইনের সিটিও মো. জাকির হোসেন, কুড়িগ্রাম আইএসপির মিলন সরকার, কার্নিভালের ইনচার্জ সুকুমার রায়, লিংক থ্রির রানা প্রমুখ।

বক্তারা বলেন, প্রস্তাবিত গাইডলাইন কার্যকর হলে স্থানীয় আইএসপি উদ্যোক্তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবার মূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি পাবে। তারা অভিযোগ করেন, নীতিমালায় স্থানীয় অপারেটরদের স্বার্থরক্ষা, ব্যবসা টিকিয়ে রাখা এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিতের বিষয়টি যথাযথভাবে প্রতিফলিত হয়নি।

বক্তারা আরও বলেন, সরকার যেন নীতিমালা পুনর্বিবেচনা করে দেশীয় উদ্যোক্তা-বান্ধব ও গ্রাহকসুবিধা রক্ষাকারী নীতি প্রণয়ন করে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!