1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা তরনীকান্ত’র শেষকৃত্য সম্পন্ন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের আঙ্গারীয়া সনাতন পাড়া গ্রামের মুক্তিযুদ্ধের বীর সন্তান শ্রী তরনীকান্ত (ললিত) আর নেই।

তিনি বুধবার (৫ নভেম্বর) বিকেলে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় আঙ্গারীয়া সনাতন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর দুপুরে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র, অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, জয়নাল আবেদীন, ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান আলী, আঙ্গারীয়া সনাতন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অধির চন্দ্র, ভরতের চড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানা প্রমুখ।

পরিবার সূত্রে জানা যায়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি ৬ নম্বর সেক্টরে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি একজন সৎ ও মানবিক ব্যক্তি হিসেবে এলাকায় সবার প্রিয় হয়ে ওঠেন।

বীর মুক্তিযোদ্ধা তরনীকান্ত মৃত্যুকালে তিন ছেলে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!