কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের ফুলকার চর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ এক যুবককে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম হাফিজুর রহমান , পিতা ইউনুস আলী। তার নিজ বাড়ির পাশে গাঁজার গাছ চাষের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় বাড়ির আঙিনা থেকে কয়েকটি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি)।
স্থানীয়দের মতে, হাফিজুর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
Leave a Reply