1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুরে নির্বাচনী দায়িত্বে আনসার ও ভিডিপি সদস্যদের যাচাই-বাছাই সম্পন্ন

  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৪৪০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টায় উলিপুর মিনি স্টেডিয়াম মাঠে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। চর রাজিবপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাশেদুল ইসলামের সভাপতিত্বে বাছাই কার্যক্রম পরিচালনা করেন কচাকাটা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিনাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলায় অস্থায়ী দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহেনাজ বেগম, উপজেলা প্রশিক্ষক রফিক আহমেদ, উপজেলা মহিলা প্রশিক্ষক তাহেরা খাতুন, এবং উলিপুর পৌরসভা ও উপজেলার ১৩টি ইউনিয়নের আনসার-ভিডিপি দলনেতা, দলনেত্রী ও সদস্যবৃন্দ।

যাচাই-বাছাই কার্যক্রমে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত সদস্যদের তথ্য যাচাই, ডিউটি প্রস্তুতি, এবং প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!