1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

রৌমারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি:

রৌমারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা কৃষি অফিস চত্বরে প্রণোদনা কর্মসূচির আওতায় এই বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা লাইভস্টক অফিসার কামরুজ্জামান পাইকার, এবং অনুষ্ঠানটি পরিচালনা ও তত্ত্বাবধান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী।

এ সময় কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী ছাড়াও কৃষি সম্প্রসারণ অফিসার একরামুল হক ও উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত থেকে কৃষকদের হাতে উন্নত জাতের সরিষা বীজ ও রাসায়নিক সার তুলে দেন।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৩ হাজার ৯শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হবে। এর মধ্যে সরিষা ২ হাজার ৭শ’, গম ৯শ’, বাদাম ১৫০ পরিবারসহ সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মসুর, খেসারী ও মুগ ফসলের বীজ বিতরণ করা হবে।

এই পর্যায়ে কৃষকদের মধ্যে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন,

“সরকার প্রান্তিক চাষিদের মাঝে সর্বোচ্চ উন্নত মানের সরিষা বীজ ও সার বিনামূল্যে দিচ্ছে। এই প্রণোদনা ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ, কেউ বিক্রয় করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!