1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখছে : এসডিএফ

  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আর্থ-সামাজিক উন্নয়নে নারীদের ভূমিকা ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন ‘সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)’ এর আয়োজনে সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।

বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ’র জেলা ব্যবস্থাপক শহিদুল ইসলাম।

জেলা কর্মকর্তা (যুব ও কর্মসংস্থান এবং অ:দা: জীবিকায়ন) জান্নাতুল ফেরদৌসীর সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, সমবায় কর্মকর্তা আবদুর রাজ্জাক মিয়া, ভুরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াদুদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন এবং জনতা ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার মনিরুজ্জামান, নলেয়া মাঝিটারি গ্রাম সমিতির উপকারভোগী কনকী রানী প্রমুখ।

এর আগে সংস্থার গৃহীত বিভিন্ন কার্যক্রমের তথ্যচিত্র প্রদর্শন করেন জেলা কর্মকর্তা শামছুন্নাহার বেগম।

বক্তারা বলেন, এসডিএফ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে যুগান্তকারী ভূমিকা রাখছে। এর মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে সংগঠিত করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে। বিশেষ করে গ্রামীণ নারীরা ক্ষুদ্রঋণ, প্রশিক্ষণ ও উদ্যোক্তা সহায়তার মাধ্যমে স্বনির্ভর হচ্ছেন।

তাঁরা আরও বলেন, গ্রামীণ পর্যায়ের সংগঠনগুলোকে টেকসই করে তুলতে হলে এসডিএফ’র কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করা প্রয়োজন। এতে করে প্রত্যন্ত অঞ্চলের মানুষও উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের মূলধারায় সম্পৃক্ত হবে।

কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি ও এসডিএফ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
০১৮৬৫৬৫৭৭১৩

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!