1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

ভূরুঙ্গামারীতে কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘চাইল্ড নট ব্রাইড’ প্রকল্পের আওতায় কিশোর-কিশোরীদের নেতৃত্ব ও জীবন দক্ষতা বৃদ্ধি বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের কনফারেন্স রুমে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি বাস্তবায়নে সহযোগিতা করে এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

দিনব্যাপী এ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের  ইয়ুথ চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়ন অব চেঞ্জ কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে। কর্মশালায় বাল্যবিবাহ প্রতিরোধ, নেতৃত্ব বিকাশ, সিদ্ধান্ত গ্রহণ,  এবং সামাজিক উদ্যোগ গ্রহণ, ও স্থায়ীত্বশীল করা সহ নানা বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধির লক্ষে আলোচনা করা হয়।

কর্মশালা পরিচালনা করেন এসআর এইচআর টেকনিক্যাল অফিসার প্রতিমা রাণী রায়।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কৃষি অফিসার শরিফা জান্নাত, চাইল্ড নট ব্রাইড প্রকল্পের কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, টেকনিক্যাল অফিসার সই ফেরদৌস আলম, ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক, সাংবাদিক মনিরুজ্জামান মনির উপজেলা যুব সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম।

বক্তারা বলেন, বাল্যবিবাহ কিশোর-কিশোরীদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ স্বপ্নকে নষ্ট করে দেয়। পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মকে একসাথে এগিয়ে এসে এ অন্যায় প্রথা রোধে ভূমিকা রাখতে হবে।

কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!