1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

কুড়িগ্রামে এক মাসে ২ কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

জেলার বিভিন্ন সীমান্তে গত অক্টোবর মাসজুড়ে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে কুড়িগ্রাম-২২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত পণ্যের বাজারমূল্য প্রায় ২ কোটি ১৭ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

শনিবার (১ নভেম্বর) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে— গবাদি পশু (গরু ও মহিষ), ইয়াবা ট্যাবলেট, ভারতীয় মদ, ফেন্সিডিল, গাঁজা, মসলা, চিনি, কাপড়, চকলেট, কসমেটিকস, বাইসাইকেল, কম্বল ও মোবাইল ফোন।

এছাড়া গতকাল (৩১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়নের বিশেষ টহল দল নারায়নপুর বিওপি এলাকার সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাষ্টারপাড়া এলাকা থেকে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, কুড়িগ্রাম ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সাম্প্রতিক সময়ে সীমান্তে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও স্থানীয় জনগণের আস্থা বৃদ্ধির লক্ষ্যে সীমান্ত টহল ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!