1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে জাতীয় সমবায় দিবস পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যে সারাদেশের মতো কুড়িগ্রামেও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।

সকালে শাপলা চত্বর থেকে সমবায় সমিতির সদস্য ও সমবায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন ও সাদা পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

পরে স্বপ্নকুঁড়ি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় অফিসার আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন তদন্ত কর্মকর্তা বেনজির আহমেদ। সভায় প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-এ-খোদা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবু এবং সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ।

বক্তারা বলেন, জেলার কেন্দ্রীয় ১৩টি ও প্রাথমিক ৬৬৭টি সমবায় সমিতির মাধ্যমে বর্তমানে কুড়িগ্রামে প্রায় ২ হাজার ১০৮ জন মানুষ স্বাবলম্বী হয়েছেন। এছাড়া কৃষি, তাঁত, কুটির শিল্পসহ বিভিন্ন খাতে ঋণ বিতরণ ও নারীর ক্ষমতায়নে সমবায় কার্যালয়ের কার্যক্রম জেলার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠান শেষে কুড়িগ্রাম সদর উপজেলার ৪টি সফল সমবায় সমিতির মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!