1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

কুড়িগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ৮ দোকান, অর্ধ কোটি টাকার ক্ষতি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৪৭৪ বার পড়া হয়েছে

মাইদুল ইসলাম মামুন, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে আটটি দোকান। শুক্রবার (৩১ অক্টোবর) ভোররাতে এই অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সার, তেল ও কীটনাশক ব্যবসায়ী অধীর চন্দ্র সাহা। তার দোকানের প্রায় ১৭ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। একইভাবে সার, তেল, বীজ ও কীটনাশক ব্যবসায়ী আমিনুল ইসলামের ক্ষতি প্রায় ১০ লাখ টাকার। কাকলী ট্রেডার্সের মালিক হাছেন আলীর ক্ষতি হয়েছে আরও ১০ লাখ টাকার। মুদি দোকান মালিক মমিনুল ইসলাম, সুপারি ব্যবসায়ী আতাউর ও ইব্রাহিমের ৩ লাখ, সেলুন মালিক ফনি চন্দ্র শীলের ১ লাখ ৫০ হাজার এবং মসলা ব্যবসায়ী মোজাফ্ফর আলীর প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে।

স্থানীয় বাসিন্দা আশিকুর রহমান আশিক বলেন,ভোর পৌনে ৫টার দিকে বাজারের উত্তর পাশে আগুন জ্বলতে দেখি। সঙ্গে সঙ্গে লোকজনকে ডেকে এনে আগুন নেভানোর চেষ্টা করি।
আরেক প্রত্যক্ষদর্শী খাইরুল ইসলাম জানান,ভোর ৫টার দিকে উত্তর পাশের একটি দোকানে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যেই পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমিনুর রহমানের ভাই মমিনুল ইসলাম বলেন,আমাদের দোকানের প্রায় ১০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে।”
অধীর চন্দ্র সাহার ছেলে প্রাণ চন্দ্র সাহা জানান, “রাতে বাবা দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন। ভোরে বাজারে এসে দেখি দোকান আগুনে জ্বলছে। সব পুড়ে গেছে।

কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.খ.ম ওয়াজিদুল কবীর রাশেদ বলেন,আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে তারা এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলেও তিনি জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!