1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

কুড়িগ্রামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারাকে অব্যাহত রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতাকর্মীদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা মহিলা দলের সভাপতি মোছাঃ রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোছাঃ মোসলেমা বেগম লিলি কায়কোবাদ, জেলা যুবদলের সভাপতি মোঃ রায়হান কবীর, সাধারণ সম্পাদক মোঃ নাদিম আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, প্রিয় মাতৃভূমিকে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন করতে হবে। তারা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও, বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!