1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে মৎস্য অনুষদের নবীনবরণ

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৬৪০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে (কৃকৃবি) উৎসবমুখর পরিবেশে মৎস্য অনুষদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল আলীম। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরাও এতে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর প্রথম ও দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে ভাবনা, নৈতিক শিক্ষার গুরুত্ব ও সিনিয়রদের অনুসরণের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন।

ডিন প্রফেসর ড. আব্দুল আলীম বলেন, “কুড়িগ্রামের নদ-নদী এবং দেশীয় মাছের প্রজাতি রক্ষায় গবেষণার পাশাপাশি শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। মাছ বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিষমুক্ত মাছ উৎপাদনের দিকে মনোযোগী হওয়া জরুরি।”

উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করে, এবং র‍্যাগিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত আচরণ থেকে দূরে রাখে।”

তিনি শিক্ষার্থীদের নেতৃত্ব গুণ ও মানবিক মূল্যবোধ বিকাশে তিনটি নতুন ক্লাব গঠনের পরিকল্পনার কথাও জানান। এছাড়া শিক্ষার্থীদের অভিযোগ ও পরামর্শ গ্রহণে বিশ্ববিদ্যালয়ে চালু করা হটলাইন নম্বর, অনলাইন ফর্ম, হোয়াটসঅ্যাপ গ্রুপ ও অভিযোগ বক্স ব্যবহারের নির্দেশ দেন।

উপাচার্য বলেন, “কৃকৃবির শিক্ষকরা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থীদের একাডেমিক সহায়তায় সর্বদা প্রস্তুত থাকবেন।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় নাটিকা, দলীয় সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। পরে উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে স্মৃতিচিহ্ন হিসেবে গ্রুপ ছবি তোলেন।

নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত এই অনুষ্ঠানটি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনের নতুন অধ্যায়ে এক আনন্দময় সূচনা হয়ে থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!