কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের লক্ষ্মীকান্ত আদর্শ উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরি আনিছুর রহমানের (৩৫) রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীকান্ত আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। এতে নিহতের পরিবারসহ শত শত নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী আরফাতুন নাহার, মা মোছাঃ রাহেলা বেগম, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আজিজুল হক, শিক্ষক আব্দুস সামাদ মিয়া, ব্যবসায়ী রফিকুল ইসলাম, বজলু মিয়া ও সুরুজ্জামান প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, গত ২০ অক্টোবর নিখোঁজ হন স্কুলের নৈশ প্রহরি আনিছুর রহমান। পরদিন ২১ অক্টোবর রংপুরে একটি গাছে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তারা দাবি করেন, আনিছুরকে পরিকল্পিতভাবে রংপুরে নিয়ে হত্যা করে আত্মহত্যা হিসেবে সাজানো হয়েছে।
নিহতের স্ত্রী আরফাতুন নাহার অভিযোগ করে বলেন, “আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিস সহকারী জড়িত। আমি এই হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের ফাঁসি দাবি করছি।”
এই হত্যাকান্ডে যারা জড়িত আছে তদন্ত সাপেক্ষ তাদের ফাঁসি চাই। কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবউল্লাহ জানান, ওই নৈশ প্রহরি তো রংপুরে মারা গেছে। সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এর পরেও ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
Leave a Reply