1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

রৌমারীতে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

“ইংরেজি শিখো – বাংলা সমৃদ্ধ করো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নানা আয়োজনে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলা হলরুম থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে রৌমারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক এম. এ. ছামাদ খাঁনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রৌমারী সরকারি কলেজের সহকারী প্রভাষক আঞ্জুমান আরা, রৌমারী মহিলা ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক মো. মনছের আলী ও আকতারুজ্জামান, যাদুরচর মডেল কলেজের সিনিয়র প্রভাষক ফরিদ উদ্দিন, রৌমারী কেরামতিয়া আদর্শ ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক মাহমুদা আক্তার স্মৃতি, অবসরপ্রাপ্ত প্রদর্শক হারুন অর রশিদ, রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম রিজু, সমাজকর্মী এস. এম. এ. মোমেন ও মহির উদ্দিন মহির প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় দৈনিকের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে “টাকায় সুখ কেনা যায় না” শীর্ষক বিষয়ে একটি প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যাতে অংশগ্রহণ করেন ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের সদস্যরা।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন রৌমারী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল আউয়াল এবং বিচারকের দায়িত্বে ছিলেন সিনিয়র প্রভাষক শফিকুল ইসলাম ও ফরহান আলী (যাদুরচর ডিগ্রি কলেজ)।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান ফেরদৌস ও হারুন অর রশিদ তুহিন। পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!