1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান

নাগেশ্বরীতে ধর্মীয় উসকানির প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৩৮৫ বার পড়া হয়েছে

 

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

দেশব্যাপী ধর্মীয় উসকানির প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে তৌহিদী জনতা ও ওলামায়ে কেরামদের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে নাগেশ্বরী বাসস্ট্যান্ডের দারুন নাজাত জামে মসজিদ চত্বরে এ বিক্ষোভে অংশ নেন হাজারো মুসল্লি ও সাধারণ মানুষ।

বিক্ষোভকারীরা ইসকন নামের কথিত সন্ত্রাসী সংগঠনকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা, টঙ্গীর ইমাম গুমের দায়ীদের দ্রুত গ্রেফতার, গাজীপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণ এবং বুয়েটে মুসলিম নারীদের প্রতি কটূক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, টঙ্গীর ইমাম শুধুমাত্র সত্য কথা বলেছিলেন, তাই তাকে গুম করা হয়েছে—এটি অন্যায়ের চরম দৃষ্টান্ত। রাষ্ট্রের নীরবতা উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য। তারা আরও বলেন, ইসকনের নামে দেশে ধর্মীয় বিদ্বেষ ও সন্ত্রাস ছড়ানো হচ্ছে; সরকার এখনই কঠোর ব্যবস্থা না নিলে তৌহিদী জনতা রাস্তায় নামতে বাধ্য হবে।

সমাবেশে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে নানা স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। বক্তারা শান্তিপূর্ণ উপায়ে ইসলামের মর্যাদা রক্ষা ও ন্যায়বিচারের দাবিতে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!