1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

আলেম ওলামাদের নিয়ে ইত্তেহাদুল ওলামা কচাকাটা থানার কমিটি গঠন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৭০৭ বার পড়া হয়েছে

মোঃ দুর্জয় হাসান

কুড়িগ্রাম জেলার ইত্তেহাদুল ওলামা কচাকাটা থানার চূড়ান্ত কমিটি ২০২৫ ঘোষণা করা হয়েছে। আজকের এক ঐতিহাসিক বৈঠকে সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়, যেখানে এলাকার বিশিষ্ট আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন।

বৈঠকের প্রধান অতিথি ছিলেন সম্মানিত আলেমে দ্বীন মুফতী শামসুদ্দিন কাসেমী (হাফিযাহুল্লাহ)। তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সংগঠনের অগ্রযাত্রা ও সফলতা কামনায় দোয়া পরিচালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী হাফেজ মাওলানা মোস্তফা কামাল (সাবেক ইমাম, ওমান)। তিনি সংগঠনের ঐক্য, আমানতদারিত্ব ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের গুরুত্ব নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। এছাড়াও এলাকার অসংখ্য ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেন।

নতুন কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি মুফতী মমিনুল ইসলাম হাবিবী এবং সাধারণ সম্পাদক মাওলানা ইমাম হুসাইন। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন হাফেজ মাওলানা মামুনুর রশিদ ও মাওলানা নূরনবী। সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুফতী মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা রিয়াজুল ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আলমগীর হোসেন।

প্রচার সম্পাদক পদে রয়েছেন মাওলানা কফিল বিন আব্দুস শুকুর। সহ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন হাফেজ শাহজালাল, মাওলানা শাহ আলম ও হাফেজ হাবিবুল্লাহ জিহাদী। অর্থ সম্পাদক হাফেজ রুহুল আমিন, সহ-অর্থ সম্পাদক হাফেজ মুহিববুল্লাহ। দফতর সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন হাফেজ আশরাফুল ইসলাম ও মাওলানা মাইদুল ইসলাম।

উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন মুফতী শামসুদ্দিন কাসেমী (হাফিযাহুল্লাহ), হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম (হাফিযাহুল্লাহ), হাফেজ কারী মাওলানা মোস্তফা কামাল (ঢাকা), মাওলানা সাইফুল্লাহ ও মাওলানা গাজীউর রহমান। সদস্য সচিব হিসেবে দায়িত্বে আছেন মাওলানা নিয়ামুল হক, কারী আব্দুর রহমান ও মাওলানা আবু সাঈদ।

ইত্তেহাদুল ওলামা কচাকাটা থানা একটি অরাজনৈতিক, ঐক্যবদ্ধ ও সেবামূলক সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির লক্ষ্য হলো ওলামায়ে কেরামের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি করা, সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করা এবং দ্বীনি খেদমতের মাধ্যমে এলাকায় ইতিবাচক ভূমিকা রাখা।

বৈঠকে উপস্থিত ওলামায়ে কেরাম আশা প্রকাশ করেন যে নতুন কমিটির নেতৃত্বে ইত্তেহাদুল ওলামা কচাকাটা থানা আগামীতেও দ্বীনি ও সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!