সাহিদ বাদশা বাবু , লালমনিরহাট :
লালমনিরহাট জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো “শিহাব আহমেদ শিক্ষা বৃত্তি–২০২৫”।
এই বৃত্তি ও সংবর্ধনা আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করা এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়েছে শিহাব আহমেদ ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জনাব শিহাব আহমেদ লালমনিরহাট-০১ আসনের স্বতন্ত্র প্রার্থী, যিনি শিক্ষার মানোন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার ৮৭ জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে এই শিক্ষাবৃত্তি প্রদান করেন
তিনি বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের চালিকাশক্তি, তাদের পাশে থাকা মানে দেশের ভবিষ্যতের পাশে থাকা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের অভিভাবক বৃন্দ।
Leave a Reply