কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে অমুসলিম সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাজারহাট কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাজারহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ (২৬২) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওদাবস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবকুমার বর্ম্মন, সুরেশ চন্দ্র, তিলক চন্দ্র সরকার ও অসীম রায় চন্দ্রসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজারহাট উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আহাম্মদ আলী।
Leave a Reply