কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ এক রাতে বিভিন্ন মামলার ১১ জন আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীর রাতে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম লিংকনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামী ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ফতেখা (জামান বাড়ি) গ্রামের সুরুজ্জামানের ছেলে মোঃ হামিদুজ্জামানসহ ১১ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অন্যান্য আসামিরা হলেন—মেহেদি হাসান, মুক্তা বেগম, আনোয়ার হোসেন, নূরনবী মিয়া, জুয়েল মিয়া, শাকিব ইসলাম, ইমরান হাসমিত, মনসুর আলী, মোঃ মনির ও সাইদুজ্জামান।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম লিংকন।
Leave a Reply