1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

ভুরুঙ্গামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আশিক (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকার শহিদুল ইসলামের ছেলে ও পাটেশ্বরী বরকতীয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে ৮ম শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের ফেডারেশন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আশিক সন্ধ্যার দিকে সাইকেলে করে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় সোনাহাট স্থলবন্দর থেকে ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ডগামী আঞ্চলিক মহাসড়কের ফেডারেশন মোড় এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে আশিকের মাথা ও দেহ থেঁতলে যায় এবং সে ঘটনাস্থলে মারা যায়। পরে ট্রাকসহ চালক পালিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!