1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

নতুন ঘর পেলেন অসহায় কছিরন বেওয়া

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

তারেক খান মজলিশ তারা(কুড়িগ্রাম)

জরাজীর্ণ, ভগ্নপ্রায় চালার নিচে বৃষ্টির জলে ভেজা মেঝেতে কাটত দিন-রাত। ঘুমানোর জন্য ছিল না কোনো বিছানা, ভাঙাচোরা একমাত্র ঘরটিও ছিল ধসে পড়ার উপক্রম। এমন অসহায় পরিস্থিতিতে অবশেষে নিরাপদ আশ্রয় পেলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাগদাহ গ্রামের বাসিন্দা বৃদ্ধা মা কছিরন বেওয়া।

ফরিদা ইয়াসমীন জেসি (প্রতিষ্ঠাতা পরিচালক, আর্ন এন লিভ) এর সার্বিক ব্যবস্থাপনায়,ও
আর্ন এন লিভ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে
সকাল ১১ ঘটিকায় বৃদ্ধা কছিরন বেওয়ার নতুন ঘর উদ্বোধন করা হয়। নতুন ঘরে ঢুকতেই বৃদ্ধার অশ্রুসিক্ত চোখ যেন স্বস্তি ও কৃতজ্ঞতার কথাই বলছিল।

কয়েকদিন আগেও বৃদ্ধা কছিরন বেওয়ার একমাত্র ঘরটির করুণ দশা ছিল। ঘরের বেড়া ছিল না, বৃষ্টির পানিতে মেঝেতে জল জমে যেত। মাটিতেই শুয়ে দিনাতিপাত করতেন তিনি। পাড়া-প্রতিবেশীর কাছ থেকে ভিক্ষা করে কোনোমতে দিন চলত তাঁর। এই অবস্থায় আর্ন এন লিভ সেই অসহায় মায়ের পাশে দাঁড়ায়।

‘আর্ন এন লিভ’-এর ‘পূনর্বাসন’ প্রকল্পের আওতায় বৃদ্ধা কছিরন বেওয়াকে সম্পূর্ণ নতুন একটি টিনশেডঘর, একটি রান্নাঘর এবং একটি টয়লেটের ব্যবস্থা করে দেওয়া হয়। শুধু ঘর নয়, ঘরে থাকার জন্য একটি খাট ও প্রয়োজনীয় আসবাবপত্রও দেওয়া হয়েছে।

নতুন ঘর পেয়ে বৃদ্ধা মা কছিরন বেওয়া কৃতজ্ঞতায় আবেগে আপ্লুত হয়ে পড়েন। অশ্রুসিক্ত নয়নে তিনি এই মহতী উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলের জন্য প্রাণভরে দোয়া করেন এবং স্বেচ্ছাসেবকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,নাঈম হাসান, (বিভাগীয় সেক্রেটারি )আর্ন এন্ড লিভ।
স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শাখা টিমের আতাউর রহমান,আব্দুল আউয়াল,মোহাম্মদ আলী,নাঈম হাসান,আরিফুল ইসলাম, মোঃ আব্দুল আজিজ, তারেক খান মজলিস তারা, সাজ্জাদ হোসেন, মহতাসিন বিল্লাহ, তাহসিন ও নিমা আক্তার।

স্বেচ্ছাসেবী ও উদীয়মান লেখক তারেক খান মজলিশ তারা বলেন, আর্ন এন লিভ-এর এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার এই দৃষ্টান্ত নিঃসন্দেহে অনুকরণীয়। আর্ন এন্ড লিভ অসহায়, প্রতিবন্ধী মানুষের ভরসার প্রতীক।

এলাকাবাসী আর্ন এন্ড লিভ এর এই ধরনের মহৎ কাজের প্রশংসা করে দোয়া করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!