1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

লালমনিরহাটে যুবদলের স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ: দুর্ভোগ লাঘব হলো বিশ হাজার মানুষের

  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

সাহিদ বাদশা বাবু , লালমনিরহাট ::
লালমনিরহাট জেলার হারাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে টাপু সতী নদীর উপর স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করেছে লালমনিরহাট জেলা যুবদল। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হওয়ায় দুই পাড়ের প্রায় বিশ হাজার মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে হারাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আরাজি চোঙাদাড়া টাপু এলাকায় সাঁকোটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “যুবদল সবসময় জনগণের পাশে থাকে। উন্নয়ন মানে শুধু সরকারের কাজ নয়, মানুষের সেবায় এগিয়ে আসাও দেশপ্রেমের অংশ।” এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান। দল ক্ষমতায় এলে এই এলাকায় সেতু নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন তিনি ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান (ভিপি আনিছ), সদস্য সচিব হাসান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গ্রামবাসী।

স্বাধীনতার পর থেকে সতী নদীর টাপু এলাকায় কোনো সেতু না থাকায় দুই পাড়ের মানুষকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। এখন যুবদলের উদ্যোগে সাঁকো নির্মাণ করায় এলাকাবাসী আনন্দ প্রকাশ করে এবং জেলা যুবদলকে আন্তরিক ধন্যবাদ জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!