1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

রৌমারীতে জমি দখলের অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার

  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

কুড়িগ্রামের রৌমারীতে জমি দখলের অভিযোগে যাদুরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ জালাল সোহান ও সদস্য নাজমুল হোসেন (টাইগার)–কে প্রাথমিকভাবে দল থেকে বহিষ্কার করেছে জেলা যুবদল।

মঙ্গলবার (২১ অক্টোবর) জেলা যুবদলের সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে যাদুরচর ইউনিয়নের কোমরভাঙী মধ্যপাড়া এলাকায় ১৬ শতক জমি নিয়ে বিরোধের সূত্র ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ৩০ বছর আগে ওই জমির মধ্যে ৮ শতক জমি আয়নাল নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন মালিক আব্দুল কাদের। পরে আয়নাল মিয়া মারা গেলে তার ছেলে চাঁন মিয়া বাকি ৮ শতক জমি দখলের চেষ্টা করেন।

এ সময় তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ জালাল সোহান ও সদস্য নাজমুল হোসেন টাইগারসহ আরও ১২ জনকে নিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এতে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা ভাড়াটিয়াদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবির বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাহ জালাল সোহান ও নাজমুল হোসেন টাইগারকে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় নেতাকর্মীরা ব্যক্তিগত স্বার্থে এমন কাজে জড়ালে কাউকেই ছাড় দেওয়া হবে না।”

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি শান্ত করে। আব্দুস সামাদ নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। পরে ছেড়ে দেওয়া হয়েছে। জমিজমা সংক্রান্ত বিষয় তাই আদালতের পরামর্শ নিতে বলা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!