1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী

ভূরুঙ্গামারীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় সবজি  ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর ) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে  বীজ ও সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা শরীফা জান্নাত।  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রায়হান নবী, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা , সহকারী প্রোগ্রামার আশরাফুল আলম, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন প্রমুখ।

কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়ে বলেন এ ধরনের প্রণোদনা শুধু উৎপাদন বাড়াবে না, বরং গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে।  তিনি কোনভাবেই বা অর্থের আশায় এই প্রনোদনার বীজ ও সার বিক্রি  না করার পরামর্শ দেন ।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থ বছরে  কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় রবি সবজি  ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য  উপজেলার ৪০০ জন কৃষকদের মধ্যে ১৫০ জন পাবে লাউ, বেগুন, পালংশাক, লালশাক, মটরশুঁটি, মুলা ও বাটিশাক এর বীজ। অপরদিকে ২৫০ জন কৃষকের মধ্যে মিষ্টি কুমড়া, বেগুন, লাউ ও শসার বীজ ও ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!