1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবি না মানা পর্যন্ত তারা শ্রেণিকক্ষে ফিরবেন না। বক্তারা আরও বলেন, “আমাদের দাবিগুলো মেনে নিলে আমরা ছুটির দিনেও ক্লাস নিয়ে ক্ষতি পূরণ করব।”

শিক্ষক নেতারা বলেন, “দেশকে উন্নত করতে হলে শিক্ষার মান উন্নত করতে হবে। অথচ শিক্ষকদের অভুক্ত রেখে শিক্ষার মান উন্নয়ন আশা করা কেবলই কল্পনা।”

তাঁরা আরও সতর্ক করে বলেন, “আপনারা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এখন যদি শিক্ষকদের ন্যায্য দাবি মেনে না নেন, ভবিষ্যতে আপনাদের প্রয়োজনে শিক্ষকরাও পাশে থাকবেন না।”

অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী এবং বিএনপি পক্ষ থেকে আলহাজ মো. সাইফুর রহমান রানা একাত্মতা প্রকাশ করেন।

নাগেশ্বরী উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক ও কর্মচারী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!