কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
কুড়িগ্রাম জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) পুনর্গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০২৪ এর ১৭(ছ) ধারায় নির্ধারিত কার্যাবলী সম্পাদনের লক্ষ্যে এবং ধারা ১৭(ট) এর বিধান অনুযায়ী দুর্নীতি প্রতিরোধে সততা ও নিষ্ঠাবোধ গড়ে তোলা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এ কমিটি গঠন করা হয়।
তিন বছর মেয়াদি এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষাবিদ ও দৈনিক বাংলার মানুষ পত্রিকার সম্পাদক প্রফেসর মো. লিয়াকত আলী।
সহ-সভাপতি হিসেবে রয়েছেন দারুল ফালাহ মাদ্রাসার পরিচালক মুফতি জোবায়ের আহমাদ ও ডা. মহিউদ্দিন খন্দকার।
সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আইনজীবী ব্যারিস্টার মো. রাজু মিয়া।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন সময় টিভির জেলা প্রতিনিধি মো. বাদশাহ্ মিঞা, প্রভাষক মো. রেজাউল করিম সরকার, সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান, আইনজীবী আশরাফুল আলম মিঠু, আইনজীবী নাজমা খাতুন, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. গোলাম মোস্তফা, আইনজীবী মোছা. মাসুমা খাতুন কলি, অবসরপ্রাপ্ত শিক্ষক দেওয়ান এনামুল হক এবং দৈনিক সকালের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহফুজার রহমান খন্দকার।
Leave a Reply