1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামের এক যুবকের ঝুলন্ত মরদেহ মিলল রংপুরে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

রংপুরের মিঠাপুকুর উপজেলার ফতেপুর গ্রামে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আনিছুর রহমান (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী।

‎স্থানীয়রা জানান, মঙ্গলবার (২১ অক্টোবর) সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে আশপাশের গ্রামবাসী সেখানে জড়ো হতে থাকে। এক পর্যায়ে এলাকাবাসী মরদেহটি দেখে সনাক্ত করতে না পেয়ে পুলিশকে ফোন দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি গাছ থেকে নামিয়ে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী মুঠোফোনে বলেন, আমরা তাৎক্ষণিক ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি একটি যুবকের মরদেহ ফাঁস দেয়া অবস্থায় গাছের সঙ্গে ঝুলে আছে। পরে মরদেহটি নামিয়ে থানায় নিয়ে আসে। তার পকেটে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেই পরিচয় অনুযায়ী তার বাড়ি কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমরপুর গ্রামে।

‎তিনি আরও বলেন, আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তারা থানায় আসছেন। মরদেহটি এখন থানায় আছে। মরদেহটির সুরতহাল রিপোর্টের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!