1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

তিস্তা ইস্যুতে শিক্ষার্থীদের জাগরণ, পাবিপ্রবিতে মশাল হাতে প্রতিবাদ

  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

ভাস্কর চন্দ্র রায়, পাবিপ্রবি প্রতিনিধি :-
আজ রোববার(১৯ অক্টোবর) রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও মশালমিছিলের কর্মসূচি পালন করেন ।

‘জাগো বাহে কোনঠে সবাই’ এ স্লোগানে কর্মসূচির আয়োজন করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুজাহিদ হোসেন বলেন , ‘উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে অবদমিত হয়েছে। আমরা এ নিয়ে বারবার কথা বলেছি। কিন্তু কোনো সরকার এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। কারণ, তারা বরাবরই ভারতের অনুগত থেকেছে। যদি কেউ ভারতের আনুগত্য করতে চায়, আমরা তাদের ঐক্যবদ্ধভাবে রুখে দেব।’

ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোরসালিন হোসেন বলেন, ‘উত্তরবঙ্গের দুই কোটি মানুষের কাছে এটি সাধারণ একটি নদী হলেও আমাদের আনন্দ-বেদনা, শিল্প ও সংস্কৃতির অংশ। বর্ষা মৌসুমে আমাদের মায়েদের চোখের পানি বৃদ্ধি পায়, বাবাদের হাহাকার বাড়ে। চলতি বছরের নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।’

প্রতিবাদ মিছিলের বক্তারা ‘উত্তরের এই বৈষম্য, মানি না মানব না’, ‘সবার প্রাপ্য সবাই পায়, আমার বেলায় বাজেট নাই’ ও ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দেন। শহীদ মিনার, স্বাধীনতা চত্বর থেকে একটি মশাল মিছিল বের হয়ে মুল ফটকের সামনে এসে শেষ হয়।

সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে বলেন—“তোমার আমার ঠিকানা, তিস্তা তিস্তা”, “তিস্তার পাড়ের কান্না, আর না, আর না”, “উত্তরের বৈষম্য, মানি না, মানবো না”, “দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা”, “জাগো বাহে, কোনঠে সবাই”, “তোমার দেশ, আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ”।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!