1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল করেছে জবি শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

সুহাইল আহমদ, জবি

তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মশাল প্রজ্জ্বলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ত্বর থেকে শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিক্টরিয়া পার্ক সংলগ্ন বিশ্বজিৎ চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে এ মশাল মিছিল শেষ হয়।

‘তিস্তা বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানে তারা এ কর্মসূচি পালন করেন।

লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণে সভাপতি আজিজুর হাকিম আকাশ, ‘নির্বাচনের ইশতেহার ঘোষণার পূর্বেই নভেম্বরের মধ্যেই তিস্তা পরিকল্পনার দৃশ্যমানের কাজ দেখতে চাই। যদি এ পরিকল্পনা বাস্তবায়ন না করা হয় শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয় সম্পূর্ণ ঢাকা শহর অচল করে দেব।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহাদত হোসেন স্বপন বলেন, ‘আমি বাংলাদেশের সবচেয়ে বৈষম্যে জর্জরিত বিভাগের মানুষ। আমি সেই কৃষক বাবার সন্তান যার ফসল ৬ মাসই পানির নিচে থাকে।আমি সেই মায়ের সন্তান যে বন্যার সময় সন্তানের মুখে খাবার তুলে দিতে পারিনা।আমাদের বলা মঙ্গাপীড়িত জেলার মানুষ। কিন্তু আমরা মঙ্গাপীড়িত নই আমাদের উপর মঙ্গা চাপিয়ে দেয়া হয়েছে।’

রংপুর ছাত্রকল্যাণের সোহাগ আহমেদ বলেন, ‘ভারতের থেকে বহমান তিস্তা নদী বাংলাদেশের ৮ টি জেলায় প্রবাহিত।ভারতের আগ্রাসনের ফলে আমাদের উত্তরাঞ্চলের জেলাগুলো অর্ধেক সময় পানির নিচে থাকে।আমরা এই ভারতীয় আগ্রাসন রুখে দিতে চাই।’

ছাত্রদলের সদস্যসচিব সামসুল আরিফিন বলেন, ‘আমি তিস্তাপাড়ের সন্তান। আমি বুঝি তিস্তাপাড়ের মানুষের দুঃখ। আমরা ঘুমাতে যাই শুকনা ঘরে আমরা সকলে দেখি পানির ভেতর। আমরা ভারতীয় এই ফ্যাসিবাদকে রুখে দিতে চাই। আমরারা চাই ভারতের সাথে সম্পর্ক হোক ন্যায্যতার ভিত্তিতে। আপনারা যদি তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারেন তাহলে আমাদের গুলি করে মেরে ফেলুন। আমাদের এই দাবির সাথে একাত্মতা প্রকাশের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি ছাত্র দল,ছাত্রশিবির সহ অন্যান্য সংগঠনকে ধন্যবাদ জানাই।’
###

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!