1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

‎কুড়িগ্রামে সাবমেরিন ক্যাবল নদী ভাঙনের ঝুঁকিতে, স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

মোঃ দুর্জয় হাসান (কুড়িগ্রাম )
‎
‎কুড়িগ্রামের কচাকাটায় গঙ্গাধর নদীর ভয়াবহ ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে কচাকাটা ইউনিয়নের ধনীরামপুর এলাকায় গঙ্গাধর নদীর তীরে অনুষ্ঠিত এই মানববন্ধনে সহস্রাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনের আয়োজন করে কচাকাটা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডবাসী ও কচাকাটা থানা চর উন্নয়ন কমিটি।
‎
‎মানববন্ধনে বক্তব্য রাখেন কচাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন মণ্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ আল-আমীন, সাবেক চেয়ারম্যান হাসেম আলী সরকার, কচাকাটা থানা চর উন্নয়ন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও নদী পাড়ের ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।
‎
‎মানববন্ধনে বক্তারা বলেন, গঙ্গাধর নদীর তীব্র ভাঙনে এলাকার শত শত পরিবারের বসতভিটা, আবাদি জমি, মসজিদ-মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হওয়ার পথে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ভাঙনের কবলে পড়েছে জাতীয় গ্রিডের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সংযোগ লাইন সাবমেরিন ক্যাবল, যা ক্ষতিগ্রস্ত হলে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, স্থানীয় সড়ক ও সরকারি সম্পত্তিও মারাত্মক হুমকির মুখে রয়েছে।
‎
‎বক্তারা আরও বলেন, নদী ভাঙন এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রতিদিন নতুন নতুন এলাকা গঙ্গাধরের গ্রাসে চলে যাচ্ছে। বর্ষা মৌসুম শেষ হলেও ভাঙনের গতি কমেনি। অবিলম্বে পানি উন্নয়ন বোর্ডকে স্থায়ী বাঁধ নির্মাণ ও জরুরি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!