1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ফুলবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় প্রথমবারের মতো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফুলবাড়ী শাখার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ছয়টায় ধরলা সেতুর দক্ষিণ পাড় থেকে শুরু হয়ে প্রায় চার কিলোমিটার দৌড়ে শেষ হয় ফুলবাড়ী কাচারী মাঠে। দৌড় প্রতিযোগিতায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন ইউনিটের শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী পশ্চিম থানা শাখা শিবিরের সভাপতি মিরাজ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা মো. আব্দুল মালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রংপুর মহানগর শিবির নেতা সোহেল রানা এবং ফুলবাড়ী উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাস্টার বেলাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শিবিরের সাবেক অফিস সম্পাদক মো. আব্দুল হালিম রানা ও উপজেলা ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।

অংশগ্রহণকারী প্রতিযোগীরা বলেন, “এই ম্যারাথনে প্রথমবার অংশগ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এমন ব্যতিক্রমধর্মী আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকুক।”

আয়োজকরা জানান, সমাজের তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অশুভ প্রভাব থেকে দূরে রাখার উদ্দেশ্যেই এ ধরনের ম্যারাথন আয়োজন করা হয়েছে। তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়া উদ্যোগ অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!