1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। লালন সাঁইয়ের জীবনী নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুড়িগ্রাম সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাধন চন্দ্র নন্দী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহফুজুর রহমান, এনডিসি এবিএম মেজবাহ উদ্দিন আহমেদ, জেলা কালচারাল অফিসার তমাল বোস, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার এবং সঙ্গীতশিল্পী আলতাফ হোসেন।

বক্তারা বলেন,

“বাংলা ভাষা, সংস্কৃতি, বাউল সম্প্রদায় ও বাউল গান—সবই বাঙালির গৌরব। সেই গৌরবের শেকড় স্থাপন করেছেন লালন সাঁই।”

তাঁরা আরও বলেন, লালন ছিলেন একজন দার্শনিক ও মরমি সাধক, যিনি ধর্ম, বর্ণ ও জাতপাতের ঊর্ধ্বে উঠে মানবধর্মের বাণী প্রচার করেছেন। তাঁর গান ও দর্শনে প্রভাবিত হয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরসহ বহু সাহিত্যিক ও চিন্তাবিদ।

আলোচনা শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার একমাত্র লালন চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সাধু ছালেক শাহ, অন্যান্য সাধকবৃন্দ ও স্থানীয় সংগীতশিল্পীরা লালনের ভাবসঙ্গীত পরিবেশন করেন, যা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!